চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরী থেকে ৪১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১১ হাজার ৮শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার রাত আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি এলাকার সৈয়দুর রহমানের ছেলে মোরশেদ আলম (৪৩) ও আনোয়ারা উপজেলার চাপতলী গ্রামের ইউনুসের ছেলে মো. আলমগীর (৩৫)।
নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকরা কক্সবাজার থেকে কম দামে ইয়াবাগুলো ক্রয় করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন বলে স্বীকার করেন। এঘটনায় তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।



