সিলেট জেলা পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলার আওতাভুক্ত ১১নং ওয়ার্ডে সর্বোচ্চ ২২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মুজিব (ঘুড়ি)। তার নিকটতম প্রতিন্দন্দ্বি সৈয়দ হাছিন আহমদ মিন্টু (বেহালা) পেয়েছেন ১৯ ভোট। গোলাপগঞ্জ ৬টি ও বিয়ানীবাজারের ২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই ওয়ার্ডের ভোটকেন্দ্র ছিল আল এমদাদ উচ্চ বিদ্যালয় (চন্দরপুর)। ওয়ার্ডের ভোটার সংখ্যা ১০৪। এই ওয়ার্ডে আটজন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন।
অপর প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে-ভাদেশ্বর ইউনিয়ন আ’লীগ সভাপতি লুৎফুর রহমান তালা প্রতিকে পেয়েছেন ১৩ টি ভোট, আ’লীগ সমর্থিত আব্দুল কাইয়ুম বিলু বৈদ্যুতিক পাখা প্রতিকে পেয়েছেন ১৬ টি ভোট, মো:রফিক উদ্দিন হাতি প্রতিকে পেয়েছেন ১৪ টি ভোট, মাহমুদ আলী ক্রিকেট ব্যট প্রতিকে পেয়েছেন ১৬ টি ভোট ও মাহমুদুর রহমান লায়েক অটোরিকশা প্রতিকে পেয়েছেন ১ টি ভোট।


