× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

ব্যবহারিক খাতায় স্বাক্ষর দিতে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ ব্যবহারিক খাতায় স্বাক্ষর দিতে গিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধর্ষণের শিকার হয়েছেন নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রী। গেলো ৫ ফেব্রুয়ারি ওই নার্সিং ইনস্টিটিউটের পরিচালকের বাসভবনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই প্রতিষ্ঠানের পরিচালক আসাদুজ্জামান আসাদকে (৩৬) গ্রেপ্তারের পর আজ শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসাদুজ্জামান ওই এলাকার অ্যাডভোকেট শামছুল আলমের ছেলে।

জানা গেছে, অ্যাডভোকেট শামছুল আলম আদিতমারী উপজেলার খাতাপাড়া মানসিকা মেডিকেল ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতা। সে সুবাদে প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্ব পালন করছেন তার ছেলে আসাদুজ্জামান।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, গেলো ৫ ফেব্রুয়ারি ব্যবহারিক খাতায় স্বাক্ষর নেওয়ার জন্য এক শিক্ষার্থী পরিচালক আসাদুজ্জামানের বাসভবনে গেলে তাকে ধর্ষণ করেন তিনি। পরে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য পরীক্ষায় নম্বর কম দেয়াসহ ওই ছাত্রীকে প্রাণনাশের হুমকি দেন পরিচালক।

পরে গতকাল বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থী আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ পরিচালক আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে শুক্রবার ভোরে জেলহাজতে পাঠান।


এ ক্যটাগরির আরো খবর..