× Banner
সর্বশেষ
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

নিউজ ডেস্ক

ওয়ার্ডভিত্তিক রেশন কার্ড চালুর মাধ্যমে মানুষকে স্বস্তি দিতে হবে -বিরোধীদলীয় উপনেতা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০২২
ব্যবসায়ীদের কাছে জিম্মি সরকার

ব্যবসায়ীদের কারসাজিতে সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছে সরকার। মন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে, সরকার যেনো ব্যবসায়ীদের কাছে জিম্মি। টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করে পরিস্থিতি মোকাবেলা করতে চাচ্ছে। কিন্তু এর মাধ্যমে এমন বাস্তবতা মোকাবেলা করা সম্ভব হবে না। ওয়ার্ডভিত্তিক রেশন কার্ড চালুর মাধ্যমে মানুষকে স্বস্তি দিতে হবে। বলেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

আজ মঙ্গলবার (১০ মে) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঈদ পরবর্তী এক সভায় তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় উপনেতা বলেন,করোনায় অনেকেই কাজ হারিয়েছে। প্রতিদিন বেকারের সংখ্যা বেড়েই চলছে। নিয়মিত দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। সাধারণ মানুষ এমন অবস্থা থেকে মুক্তি চায়।

সরকার জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। এ কারণে দ্রব্যমূল্য বেড়ে গেছে অনেক। ফলে মানুষ এখন সংসার চালাতে দিশেহারা হয়ে পড়েছে। গত সপ্তাহে বাজারে সয়াবিন তেল ছিলো না। কিন্তু এখন বিভিন্ন গুদাম থেকে শত শত বোতল সয়াবিন তেল উদ্ধার হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..