× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্যক্তির বিকাশ প্রতিষ্ঠার জন্য সবাই যেন প্রতিযোগিতায় লিপ্ত -ইসরাফিল আলম এমপি

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
ইসরাফিল আলম এমপি

ওমর ফারুক, আত্রাই(নওগাঁ):  বর্তমান যুগে নিজের অর্থ, সময় ও শ্রম ব্যয় করে অন্যের কল্যাণে কাজ করার মতো মানসিকতা সম্পন্ন মানুষের অভাব খুবই প্রকট। বৈশ্বিক এবং স্থানীয় ও রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থার কারণে ব্যক্তির বিকাশ প্রতিষ্ঠার জন্য সবাই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। বলেছেন নওগা-৬(আত্রাই-রাণীনগর) এর সাংসদ ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসরাফিল আলম এমপি।

এমপি ইসরাফিল বলেন, কাজ করার দায়িত্ব-কর্তব্য এবং অধিকার আমাদের। কিন্তু তার ফলাফল নির্ধারণ করার এখতিয়ার আমাদের নয়। এটি একজনের হাতে। 

তিনি বলেন- যারা কর্তব্যবোধ এবং দায়িত্ববোধ এর তাগিদে সমাজে এবং সংসারে মানুষের জন্য কাজ করে যাচ্ছে- তাদেরকে আশপাশ থেকে উৎসাহ এবং অনুপ্রেরণা দেওয়া উচিত। না হলে আমাদের সমাজে, পরার্থে ও জনহিতকর কাজ করা মানুষের সংখ্যা, সমাজ থেকে দিন দিন হারিয়ে যাবে।

তিনি আরও বলেন, তাই মানুষের জন্য, মানবতার জন্য, নৈতিকতার জন্য সমাজের দুর্বল এবং অসহায় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার জন্য ব্যক্তি পর্যায়ে খুব কম মানুষকেই ইদানিং দেখা যায়। তাই এ ধরনের জনহিতকর কাজ যারাই করুক না কেন। আপন পর না ভেবে, স্বজনপ্রীতি না করে -তাদের সুনাম এবং স্বীকৃতি দিতে সকলের অকৃপণ হওয়া উচিত।

ইসরাফিল আলম এমপি উপরে উল্লেখিত কথাগুলি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে লিখে আজ পোস্ট করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..