× Banner
সর্বশেষ
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

বৌদ্ধদের ধর্মীয় গুরু সংঘরাজ ড. ধর্মসেন মহাথের এর জাতীয় অন্ত্যোষ্টিক্রিয়া আয়োজন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Sangharaja-said.-Dharmasena.jpg

ঢাকা, ১১ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. ধর্মসেন মহাথের এর জাতীয় অন্ত্যোষ্টিক্রিয়া আয়োজন উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন।

বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. ধর্মসেন মহাথের এর জাতীয় অন্ত্যোষ্টিক্রিয়া আয়োজনে আমি বৌদ্ধ সম্প্রদায়ের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মহান মুক্তিযুদ্ধে সকলে অংশ নিয়ে এদেশ স্বাধীন করেছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তিপ্রিয় ও মানবিক আদর্শের অংশীদার। বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে আছে হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি। এদেশের বিভিন্ন স্থানে প্রাচীন বৌদ্ধ বিহার ও শিল্প সংস্কৃতির নিদর্শন বিদ্যমান রয়েছে । ধ্যান-জ্ঞান, শিক্ষা, সংস্কৃতিচর্চা এবং মুক্তি সংগ্রামে বৌদ্ধরা অসামান্য অবদান রেখেছেন ।

সংঘরাজ ড. ধর্মসেন মহাথের একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। দেশে আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আজীবন কাজ করেছেন। তিনি ছিলেন বিনয় ও প্রজ্ঞার স্তম্ভ স্বরূপ। দেশে-বিদেশে সংঘসমাজ ও গৃহীসমাজের ঐক্য, সংহতি, সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠায় তিনি ধর্মবাণীর মাধ্যমে উপদেশ দিয়েছেন। মহাকারুণিক তথাগত বুদ্ধের অমিয় মৈত্রী বাণী ও চতুরার্য ‍সত্যের নির্মোহ ধারক-বাহক হিসেবে বৌদ্ধ তথা জাতির কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

আমি এই অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..