× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

বোরকা পরে কেন পার্লামেন্টে ‘মুসলিমবিরোধী’ সংসদ সদস্য?

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ
দীর্ঘদিন ধরেই মুসলিম নারীদের ধর্মীয় পোশাক বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে আন্দোলন করে আসছিলেন তিনি। ‘মুসলিমবিদ্বেষী’ হিসেবেও খেতাব আছে তার। অস্ট্রেলিয়ার এই নারী সংসদ সদস্য হঠাৎ করেই বোরকা পরে হাজির হয়েছেন পার্লামেন্টে! আসলে এই বেশে তিনি এসেছেন ইসলামি পোশাকটির বিরুদ্ধে নিজের অবস্থান জানাতেই।

অস্ট্রেলিয়ার মুসলিমবিরোধী এবং অভিবাসনবিরোধী দল ওয়ান ন্যাশন পার্টির সংসদ সদস্য পলিন হ্যানসন অন্য সিনেটরদের দৃষ্টি আকর্ষণের জন্য বোরকা পরে নিজের মুখমণ্ডল ঢেকে পার্লামেন্ট অধিবেশনে হাজির হন। ওই অবস্থায় ২০ মিনিট বসে থাকেন। এরপরই তা খুলে ফেলেন।

অবশ্য এভাবে বোরকার বিরুদ্ধে নিজের অবস্থান জানান দিতে গিয়ে সমালোচনায় পড়েছেন এই নারী। তার এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করেছে অস্ট্রেলিয়ার ক্ষমতাসীর টার্নবুল সরকার। সরকারের পক্ষ থেকে সিনেটে অ্যাটর্নি জেনারেল জর্জ ব্র্যান্ডিস ওয়ান ন্যাশন পার্টিকে জানিয়ে দেন, বোরকা নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নেই।

এদিকে মুসলিমবিরোধী ওই নারী সংসদ সদস্য বলেছেন, ‘আমি এটা খুলে ফেলে খুবই খুশি। পার্লামেন্টে এর অনুমোদন থাকা উচিৎ না। কেউ হেলমেট পরে ব্যাংকে বা ভবনে, এমনকি কোর্টে এলে তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়। তাহলে বোরকা পরলে কেন সরিয়ে দেয়া হবে না?’

তার এই বক্তব্যের জবাবে ব্র্যান্ডিস বলেন, ‘মুসলিম সম্প্রদায়কে অপমান করা, তাদের সমাজের একপাশে ঠেলে দিয়া এবং এই পোশাক নিয়ে তামাশা করা জঘন্য কাজ।’ পলিন হ্যানসনের এই কাজকে ‘ভণ্ডামী’ বলে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় সদস্যরাও। তারা বলেন, বর্তমানে দেশটিতে ৫ লাখ মুসলিম বসবাস করছে। তাদের কাছে অস্ট্রেলিয়া নিজেদের দেশ। বিরাট এই সম্প্রদায়কে কোনঠাসা করে রাখা যুক্তিযুক্ত হতে পারে না।


এ ক্যটাগরির আরো খবর..