× Banner
সর্বশেষ
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী মান্দায় পাউবোর জমি দখল করে ধানের আড়ত নির্মাণ, উচ্ছেদের দাবিতে অভিযোগ বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ – কৃষিমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ-বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব – শিক্ষামন্ত্রী পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো

জঙ্গিরা মহিলা বেশে সন্ত্রাস ছড়ায় তাই বোরকা নিষিদ্ধ করা উচিৎ -রঘুরাজ সিং

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ জঙ্গি আর দুষ্কৃতীরা বোরখার আড়ালে নির্বিঘ্নে সন্ত্রাস ছড়ানোর কাজ করে সিসিটিভিতেও তাদের দেখা যায়না। বোরখা পড়া নিষিদ্ধ হলেই সন্ত্রাসবাদে লাগাম লাগানো যাবে বলে জানালেন মন্ত্রী রঘুরাজ সিং।

আলীগড় থেকে যোগী সরকারের  মন্ত্রী রঘুরাজ সিং বলেন, শ্রীলঙ্কা সমেত অনেক দেশই বোরখা পড়া নিষিদ্ধ করেছে। এরজন্য আমাদের দেশেও বোরখা পড়া নিষিদ্ধ হোক। কারণ বোরখা পড়া নিষিদ্ধ হলেই সন্ত্রাসবাদে লাগাম লাগানো যেতে পারে। ব্যাংকে বোরখা পড়ে গেলে সিসিটিভিতে আপনাকে দেখা যাবেনা। আপনার চেহারা লুকিয়ে থাকবে। শাহিনবাগে সবাই বোরখা পড়ে বসে আছে। বোরখা এক প্রকারে মানুষকে আড়াল করতে সাহায্য করে। জঙ্গি আর দুষ্কৃতীরা বোরখার আড়ালে অনেক কিছু করে। এর জন্য বোরখা ব্যান হওয়া দরকার।

কারণ জঙ্গিরা মহিলা বেশে সন্ত্রাস ছড়ানোর কাজ করে। গতকাল ব্রাহ্মণ মহাসভার একটি অনুষ্ঠানে উনি এই কথা বলেন। আপনারা জানেন বোরখা কথা থেকে এসেছে? এটা আরব থেকে এসেছে। ত্রেতা যুগের উদাহরণ দিয়ে বলেন, লক্ষণজির সময় সুপর্ণখার নাক কান কেটে দেওয়া হয়েছিল, আর সে আরবে চলে গেছিল। সেখানে সে নিজের চোখ খোলা রেখে মুখ ঢেকে রাখত। এরপর থেকেই বোরখার চলন শুরু বলে জানায় এই বিতির্কিত নেতা।


এ ক্যটাগরির আরো খবর..