× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

ফরিদপুর প্রতিনিধি

বোয়ালমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, নিতাই রায় চৌধুরীর গাড়ি ঘেরাও

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
পৌর কমিটি বাতিলের দাবিতে

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। বুধবার (৫ নভেম্বর) বিকেলে পদবঞ্চিত নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন।

বিকেল ৫টার দিকে বোয়ালমারী পৌরসদরের চৌরাস্তা মোড়ে পদবঞ্চিত নেতাকর্মীরা মানববন্ধন শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক আংশিক অবরোধ করেন, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এই সময় ওই পথে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর গাড়ি আটকে পড়লে বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে কমিটি বাতিল ও বিতর্কিত কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলামের বহিষ্কারের দাবিতে স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে নিতাই রায় চৌধুরী নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং ঘটনাস্থল ত্যাগ করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, কৃষকদলের কেন্দ্রীয় সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম আওয়ামী লীগ ঘরানার প্রায় ৭০ জনকে বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করে বিতর্কিত কমিটি গঠন করেছেন। এতে দীর্ঘদিন দলের জন্য ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা বঞ্চিত ও অবমূল্যায়িত হয়েছেন বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওয়াপদা মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন মিয়া, মফিজুর কাদের মিল্টন খান, জাকির হোসেন চৌধুরী, এনায়েত হোসেন, রইসুল ইসলাম পলাশ ও হোসেন সালেহ্ রুবেল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..