× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বোদায় স্বাধীনতা দিবস পালিত

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় বোদায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান চলছে।

সকাল ৮.৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর বোদা থানা পুলিশ দল, আনসার ভিডিপি দল, পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্কাউটস, গার্লস ইন স্কাউটস ও কাব দলের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রর্দশন করে ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আউয়াল সালাম গ্রহন করেন।

কুচকাওয়াজ ও ডিসপ্লের পর বেলা ১১টায় জাতীয় সূর্য সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা দেয়া হয়  সন্ধ্যা ৬.৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে “সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার” ও মুক্তিযুদ্ধ  শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পঞ্চগড়-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড: নুরুল ইনলাম সুজন।


এ ক্যটাগরির আরো খবর..