এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞগড়ের বোদায় বংশীধর গসপেল ব্যাপ্টিষ্ট চার্চ ও বংশীধর চাইল্ড স্পন্সরশীপ প্রোগাম বিডি-২৪২ এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শিশু শিক্ষার্থীদের মাঝে বড়দিন উপলক্ষে পোশাক বিতরণ করা হয়েছে।
১৯০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে জামা, প্যান্ড ও সুয়েটার বিতরণ করাহয়। এ সময় বংশীধর গসপেল ব্যাপ্টিষ্ট চার্চ এর সভাপতি ও পালক হেমন্ত রায়, বংশীধর চাইল্ড স্পন্সরশীপ প্রোগাম বিডি-২৪২ প্রকল্প ম্যানেজার সুরেশ মাহালী, ইউ’পি সদস্য রতন কুমার, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ লিহাজ উদ্দীন মানিক, অভিভাবক সদস্য সুবল বর্মন, লোহিত বর্মন, সঞ্জয় কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।