× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

বোদায় বিদ্রোহীদের নিয়ে বিপাকে আওয়ামীলীগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় বোদায় আগামী ৩১ মার্চ ২য় ধাপে অনুষ্ঠিত হচ্ছে উপজেলার ৬ টি ইউনিয়নের নির্বাচন।

এরই প্রেক্ষিতেকেন্দ্র থেকে নৌকা প্রতীক পাওয়া প্রার্থীরা বিদ্রোহীপ্রার্থী এবং অভ্যন্তরীণ কোন্দলে চরম বিপাকে পড়েছে। বোদা উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে ৪ টিতেরয়েছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী।

আওয়ামীলীগের মনোনয়ন না পাওয়া বর্তমান এক চেয়ারম্যানসহ ৫জন বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।১ নং ঝলইশালসিরি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীতবর্তমান চেয়ারম্যান আবুল হোসেনের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম।

৭ নং চন্দনবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীতপ্রার্থী মানিরুল কাদেরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীহিসেবে মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বাবু মহানন্দ।

৮ নং বোদা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মশিউর রহমান মানিকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবেমাঠে রয়েছেন ইউনিয়নআওয়ামীলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন প্রধান এবং ১০ নং পাচপীর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী খয়রুলআলম খানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য কবির প্রধান। বাকী ২ টি ইউনিয়নে আওয়ামীলীগের কার্যতকোন বিদ্রোহী প্রার্থী নাথাকলে ও রয়েছে অভ্যন্তরীণ কোন্দল।

৮ নং বোদা ইউনিয়নেরআওয়ামীলীগের প্রার্থী মশিউর রহমান মানিক বলেন, দল থেকে তাকে নমিনেশন প্রদানকরায় সাধারন ভোটার ও দলিয় নেতাকর্মীরা তাকে ভালোভাবেই গ্রহণ করেছে।

নেতাকর্মীদের নিয়ে কিছু সমস্যা আছে, তা কেটে যাবে।যুবনেতা তারেক বলেন, স্থানীয় আওয়ামীলীগের গ্রুপিংয়ের কারণে অনেক নেতাকর্মী প্রকাশ্যে ও গোপনে প্রার্থীদের বিরোধিতা করছেন।বোদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি বলেন,স্থানীয়ভাবে নিজেদের ভিতরে নানা কারণে মতবিরোধ থাকতেই পারে।

কিন্তু দলীয় প্রার্থীরপক্ষে সবাইকে কাজ করতেহবে। দলীয় প্রার্থীর বিপক্ষে কোন নেতাকর্মী কাজ করছেন এমন অভিযোগ আমারজানা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মীরা জানান, প্রার্থী বাছাই সঠিক না হওয়াতে এক রকম সমস্যায় পরতে হয়েছে।

বিদ্রোহী প্রার্থীরা জোরালো ভাবেমাঠে নামায় এবং নেতাকর্মীরা দু-তিন ভাগে বিভক্ত হয়ে পড়ায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা নির্বাচনী ফলাফলে চরম বিপাকে পড়ছে পারেন।

এদিকে, সাবেক ছিটমহলবাসীর নাগরিকত্ব, ভোটার তালিকায় নাম উত্তোলন জটিলতায় বোদা উপজেলার ১০ টি ইউনিয়নেরমধ্যে ০৪ টি ইউনিয়ন ময়দানদিঘি,বেংহাড়ী,বড়শশী এবং মাড়েয়ারতফশিল বাতিল করেছে নির্বাচনকমিশন।


এ ক্যটাগরির আরো খবর..