× Banner
সর্বশেষ
নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি

বোদায় প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে প্রেমিক আটক, প্রেমিকার আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Lovers-suicide.jpg

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়ির লোকদের চোঁখ ফাকিদিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে রাসেদ ইসলাম (১৬) নামে এক কিশোর আটক হয়েছে। এ ঘটনায় আত্মসম্মান ও ভয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আরমিন আক্তার (১৫) নামে এক কিশোরী।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে রাসেদকে জেল হাজাতে পাঠিয়েছে বোদা থানা পুলিশ।
গত সোমবার (১৯ এপ্রিল) দিনগত রাতে উপজেলার সাকোয়া ইউনিয়নের মিয়াজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমিন মিয়াজীপাড়া গ্রামের আব্বাসের মেয়ে এবং জমিলাতুন নেছা ফাজিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী। আটক রাসেদ সাকোয়া শিংপাড়া এলাকার সফিকুলের ছেলে এবং সাকোয়া দ্বি-মুখী হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, রাসেদের সঙ্গে আরমিনার প্রেমের সর্ম্পক ছিলো। উভয় পরিবার জানার পর তাদের সম্পর্ক মেনে নিচ্ছিলনা। এ নিয়ে একাধিক বার দু’পক্ষের মধ্যে আপসমীমাংসাও হয়েছে বলে জানা গেছে।
সোমবার দিনগত রাতে সবার চোঁখ এরিয়ে আরমিনার সঙ্গে দেখা করতে আসে রাসেদ। এসময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে রাসেদকে আটক করে। এ কথা শুনে আরমিনা আত্মসম্মান ও ভয়ে পাশের ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন টের পেলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আরমিনাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রাতেই খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ২০ এপ্রিল (মঙ্গলবার) সকালে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কিভাবে মৃত্যু হয়েছে তাজানা যাবে। রাসেদ ইসলামের বিরুদ্ধে নিহতের পরিবার নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..