× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

বোদায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

এন,এ, রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিতলা গ্রামে কুলসুম নাহার বিথি (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায়। এ ঘটনায় গতকাল শনিবার ঐ গৃহবধূর স্বামী মো: শহিদকে (৩৫) আটক করেছে পুলিশ। আটককৃত শহীদ ওই এলাকার মোবারক আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শহিদ গত ৩ বছর আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক করে কুমিল্লা জেলার চারু মিয়ার মেয়ে কুলসুম নাহার বিথিকে পালিয়ে বিয়ে করে গ্রামের বাড়িতে নিয়ে আসে। এর আগে শহিদ আরও ৩টি বিয়ে করেছিল। বিয়ের পর থেকেই বিথির উপর শহিদসহ পরিবারের লোকজনের নির্যাতন শুরু হয়। এর মধ্যে বিথি একটি কন্যা সন্তান জন্ম দেয়। এরপর তালাক দেয়া প্রথম স্ত্রী রুনা আক্তারকে (৩২) আবার ফিরিয়ে আনায় বেশ কিছুদিন থেকেই বিথির উপর তার স্বামীর উপর নির্যাতন বেড়ে যায়।

শুক্রবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বিথিকে শহিদ ও তার প্রথম স্ত্রী রুনা পঞ্চগড় সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজনেরসন্দেহ হলে তারা বিষয়টি বোদা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং তার স্বামী শহিদকে আটক করে।

এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তার স্বামীকে ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..