× Banner
সর্বশেষ
নবীগঞ্জে জমে উঠেছে ঈদের মাকের্ট, ক্রেতাদের উপচেপড়া ভীড় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের জমিতে বাড়ি নির্মাণ

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

এন, এ, রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের জমি দখল করে ঘর-বাড়ি তৈরী করেছে ঐজমির মালিক দাবিদার জনৈক ব্যক্তিরা।

তারা গত ১৪ ডিসেম্বর  গভীর রাতে এ জমির মালিকানাদাবি করে সীমানা প্রাচীর ও ঘর বাড়ি উত্তোলন করে বসবাস শুরু করে। এ ঘটনায় প্রধান শিক্ষক মো. জামিউল হক বোদা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে৪ জনকে আটক করে। স্কুলের জমি দখল হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা তা দেখার জন্য ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

দুপুরেউপজেলা নির্বাহী অফিসার মো. আবু আউয়াল ঘটনাস্থলে আসেন। তিনি প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে কথা বলেন। পরে দখলকারী ব্যক্তিদের সাথে কথা বলে কাগজপত্রসহ তার কার্যালয়ে আসতে বলেন। বিকেলে উভয় পক্ষ ইউএনও’র কার্যালয়ে বসেন। তিনি উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে দেখেন। কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের পক্ষে রেকর্ড সূত্রে সকল কাগজপত্র সঠিক আছে। নিজেদের জমি বলে দাবিদার দখলকৃত ব্যক্তিরা কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় তিনি তাদের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেন।

এ ব্যাপারে ইউএনও এর কার্যালয়ে মো. আবু আউয়াল জানান, ইতিমধ্যে এই জমি সংক্রান্ত মালিকানা নিয়ে কোটের মামলার রায় হয়ে গেছে। বাদী পক্ষ মামলাটি পুনরায় আপিল করলে সেই রায়ও তারা পাননি। এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ইউএনও কার্যালয়ের নির্দেশনা মেনে দখলকৃত জমি থেকে ঘর বাড়িসহ সকল স্থাপনা সরিয়ে নিলে আটককৃতদের শর্ত সাপেক্ষে ছেড়ে দেয়াহবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দখলদাররা তাদের বাড়ি-ঘরসহ কোন প্রকার স্থাপনা সড়াতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..