× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

বেড়েছে সব ধরনের চালের দাম

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বস্তাপ্রতি ৫০ টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। তবে দাম কমেছে আদা, রসুন, পেঁয়াজের।

এদিকে, চিনির দাম বাড়লেও কমেছে ডালের দাম। তবে স্থিতিশীল রয়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর।

আমদানি ঘাটতি কিংবা পরিবহন সঙ্কট, নেতিবাচক কোন কারণ না থাকলেও, সপ্তাহের শুরুতেই রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে চালের দাম। বাজারে মানভেদে প্রতিকেজি মিনিকেট ৪২ থেকে ৪৪ টাকা, নাজিরশাইল ৩৮ থেকে ৪৬, ব্রি-২৮ ৩৪ থেকে ৩৫, গুটিস্বর্ণা ৩০ থেকে ৩২ ও আমদানি করা চাল বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। দাম বাড়ার কারণ হিসেবে, পাটের বস্তা ব্যবহারকে দায়ী করছেন ব্যবসায়ীরা।

এদিকে, নতুন পেঁয়াজ বাজারে আসায় কেজিপ্রতি ১৫ টাকা পর্যন্ত কমেছে এই নিত্যপণ্যের দাম। দাম কমেছে আদা-রসুনেরও।

অন্যদিকে, তেলসহ বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও প্রতি বস্তা চিনির দাম বেড়েছে দেড়শ টাকা পর্যন্ত। কিছুটা কমেছে মসুর ডালের দাম।

বেশ কিছুদিন ধরেই দামের কোন হেরফের নেই এলাচ, লবঙ্গ, দারুচিনিসহ মসলার বাজারে।


এ ক্যটাগরির আরো খবর..