× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

বেড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
বেড়া উপজেলা পরিষদ উপনির্বাচন

বেড়া (পাবনা) প্রতিনিধি: আগামী ১০ ডিসেম্বর পাবনার বেড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ,বিএনপি ও জাতীয় পার্টির মনোনিত প্রার্থী সহ মোট ৫ (পাঁচ) জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বেড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের ১১ জন সদস্য দলীয় মনোনয়ন পত্র নিলেও আওয়ামী লীগ মনোনয়ন কমিটি যাচাই বাছাইয়ের পর বেড়া উপজেলার জাতসাকিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতসাকিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক বাবুকে আওয়ামী লীগের মনোনিত প্রাথী হিসেবে ঘোষনা করেন।

বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা নিয়ে দলের ৩ জন সদস্য দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেও বিএনপি হাই কমান্ড বেড়া উপজেলা বিএনপি-র সাবেক সাধারণ সম্পাদক মো.রইজ উদ্দিন আহম্মেদের প্রত্যাশা পূরণ করেন। দলের পক্ষ থেকে রইজ উদ্দিন আহম্মেদকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার জন্য মনোনিত করেন। জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন মো.আলী আহাদ।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর নির্বাচনে জয়ী হওয়ার দৃঢ় সংকল্প নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ,বিএনপি ও জাতীয় পার্টির মনোনিত দলীয় প্রার্থী এবং বেড়া উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো আফজাল হোসেন এবং প্রয়াত উপজেলা চেয়ারম্যান আ.কাদেরের পতœী রওনাক জাহান রানু।

উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ বলে উপজেলা নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং অফিসার মাহমুদা আক্তার জানান।


এ ক্যটাগরির আরো খবর..