× Banner
সর্বশেষ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত

পিআইডি

প্রবাসীদের বেশি রেমিট্যান্স পাঠানোর আহ্বান মন্ত্রিপরিষদ সচিবের

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
প্রবাসীদের প্রতি মন্ত্রিপরিষদ সচিবের আহ্বান

বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব নীতি ও সরকার গৃহিত পদক্ষেপসমূহের উল্লেখ করে প্রবাসীদেরকে বৈধ পথে আরো বেশি রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান বৈঠকে খন্দকার আনোয়ারুল ইসলাম। রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ হাউসগুলোর অবদান উল্লেখ করে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বিদ্যমান অনুকূল পরিবেশে প্রবাসীদের দেশে বিনিয়োগেরও আহ্বান করেন মন্ত্রিপরিষদ সচিব বৈঠকে খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গতকাল নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কনস্যুলেট আয়োজিত ‘রেমিট্যান্স-এর গুরুত্বঃ বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। বৈঠকে সাবেক তথ্যসচিব কামরুন নাহার, কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ নিউইয়র্কস্থ সরকারি ও বেসরকারি এক্সচেঞ্জসমূহের প্রতিনিধি অংশগ্রহন করেন।

বৈঠকে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা ও সুবিধাসমূহ যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের মাঝে প্রচারের মাধ্যমে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ বিষয়ে কমিউনিটিকে সম্পৃক্ত করে প্রচার চালানো, রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে প্রণোদনার হার বৃদ্ধি করা, রেমিট্যান্স মেলার আয়োজন করা, ওয়েজ আর্নার বন্ডের সুবিধা সহজে পাওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..