× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে ২৯ কেজি গাঁজাসহ  মাদক বিক্রেতা গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০২৩
benapol

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে ২৯ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার রঘুনাথপুর গ্রামের মুছা মল্লিকের ছেলে ছদর আলী (৩৫)।
শনিবার (১৩ মে) সকালে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অপর দিকে শার্শা থানাধীন বাহাদুরপুরের দূর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৬ আসামী বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তার মধ্য থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য, ১৭ লক্ষ ৪০ হাজার টাকা জানায় ডিবি পুলিশ।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, মাদক উদ্ধারের ঘটনায় শার্শাথানা ও বেনাপোল পোর্টথানায় দুটি এজাহার দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..