মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৪০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ ফয়সাল নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে বেনাপোল সীমান্তের সাদিপুর থেকে পোর্টথানা পুলিশ তাকে আটক করে।
আটক মাদক পাচারকারী বেনাপোল বন্দর এলাকার আব্দুল মজিদের ছেলে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে মাদকের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এমন সংবাদে পুলিশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এক পর্যায়ে ভারত থেকে মাদকের চালান প্রবেশ কালে ধাওয়া করে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৪০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা পাওয়া যায়। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।




