× Banner
সর্বশেষ
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার

ACP
হালনাগাদ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার
বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়  ২টি ককটেল  উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ অগাস্ট)  বিকেলে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের একটি মেহগনি বাগান থেকে ককটেল  দুটি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, বালুন্ডা গ্রামের আশানুর রহমানের বাড়ির পাশের একটি মেহগনি বাগানে স্থানীয়রা একটি সাদা রঙের প্লাস্টিকের হাতব্যাগ দেখতে পান। ব্যাগের ভেতরে ককটেল সদৃশ দুটি বস্তু থাকায় তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি উদ্ধার করে হেফাজতে নেয়। তবে কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে স্থানীয়রা কোনো তথ্য দিতে পারেননি।
ওসি আরও জানান, উদ্ধারকৃত আলামতগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..