× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোলে হুন্ডির সাড়ে ৭ লাখ টাকাসহ আটক ২

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় হুন্ডির সাড়ে সাত লাখ বাংলাদেশি টাকাসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টায় বিজিবির ২১ ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, বেনাপোল পুটখালী গ্রামের আশরাফ আলীর ছেলে জাকির হোসেন ও একই গ্রামের আশানুর রহমানের স্ত্রী সেলিনা খাতুন।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে হুন্ডির বিপুল পরিমাণে টাকা ভারতে পাচার হবে। পরে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে দুই নারী, পুরুষকে আটক করে।
পরবর্তীতে তাদের শরীর তল্লাশি চালিয়ে সাড়ে সাত লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। টাকার মালিক-পুটখালী গ্রামের রায়হান সেলিম ও রেজা বলে জানায় হুন্ডি ব্যবসায়ীরা।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদেরকে বেনাপোল বন্দর থানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..