× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি 

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে বিজিবির অভিযানে আঠাশ লক্ষ টাকার মাদক ও পণ্যসামগ্রী জব্দ

Kishori
হালনাগাদ: শনিবার, ১ মার্চ, ২০২৫
আঠাশ লক্ষ টাকার মাদক

সীমান্তে বিজিবির চলমান অভিযানে প্রতিদিনের ন্যয় গতকাল দিনব্যাপী আঠাশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মাদক ও পণ্যসামগ্রী জব্দ হয়েছে।
বিজিবি জানিয়েছেন, শনিবার দিনব্যাপী সীমান্তের বেনাপোল বিওপি, আইসিপি, পাঁচ পীরতলা ও আন্দুলিয়া ক্যাম্পের সদস্যরা এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, মদ, বিভিন্ন প্রকারের শাড়ী, থ্রী-পিস, কম্বল, কিসমিস, চকলেট ও কসমেটিক্স সামগ্রী আটক করে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় উল্লেখিত মাদক ও পণ্যসামগ্রী জব্দ করা হয়। যার সিজার মূল্য সর্বমোট ২৮ লক্ষ ৪ হাজার ৯১৫ টাকা। বিজিবির এ অভিযান অব্যাহতভাবে চলবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..