বেনাপোলে তিন কেজি ৪শ গ্রাম স্বর্নেরবারসহ ভারতীয় নাগরীক আটক

 

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর):  বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় তিন কেজি ৪শ গ্রাম ওজনের ৩২টি স্বর্নেরবারসহ মিঠু হাওলাদার নামে ভারতীয় এক নাগরীককে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

 

মঙ্গলবার(২৭ মার্চ) সকাল ১০ টার দিকে বেনাপোল সীমান্তের শিকারপুর মাঠ থেকে ৪৯ বর্ডার বাংলাদেশ বিজিবি সদস্যরা।

 

আটক স্বর্ণপাচারকারী ভারতের ২৪ পরগনা জেলার মোস্তফাপুর  গ্রামের হযরত আলীর ছেলে।

 

জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল  সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি অভিযান চালিয়ে এক পাচারকারীকে আটক করে। পরে তার কাছ থেকে ৩২টি স্বর্ণেরবার পাওয়া যায়। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত

 

 অধিনায়ক মেজর নজরুল বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত স্বর্ণেরবারসহ পাচারকারীকে  বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।