যেখানেই নির্মাণ কাজ সেখানেই জলাধার রাখতে হবেঃ প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ উন্নয়নের নামে খাল বিল ভরাট থেকে বিরত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পানি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যেখানেই নির্মাণ কাজ সেখানেই জলাধার রাখতে হবে, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে। বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন বন্যার সাথে বসবাস করা শিখতে হবে।

তিনি নদীর নাব্যতা ও পানি ধারণ ক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। ভূগর্ভস্থ পানি উত্তোলনের পরিবর্তে ওপরের পানি ব্যবহারে জোর দেন প্রধানমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।