× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল

বেনাপোলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও মাদকসহ  ১৪ আসামী গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
benapol

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও মাদকসহ  ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে পোর্ট থানার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারী পরোয়ানাভুক্ত  আসামীরা হলো, রানা (২২), পিতা- হারুনার রশিদ, সাং-বালুন্ডা (উত্তরপাড়া),  সামছুর রহমান শম্পা (৪৯), পিতা-মৃত তনু মোড়ল, সাং-গাজীপুর (পশ্চিমপাড়া), আক্তার হোসেন বুনো আক্তার(২৫), পিতা-অহিদুল্লাহ বল্টু, সাং-সাদিপুর, বেল্লাল, পিতা- জিয়াউর রহমান, সাং-দৌলতপুর (বিজিবি ক্যাম্পের পার্শ্বে), আনিচুর রহমান (৪৫), পিতা-শামসুদ্দীন মোড়ল, গ্রাম-সরবাংহুদা, ইনছান আলী, পিতা-মৃত মোসলেম আলী, সাং-গাতীপাড়া, হনুফা বেগম (৫০), স্বামীঃ সোহরাব হাওলাদার, সাং-ভবেরবেড় (মধ্যপাড়া), ময়েন উদ্দিন (১৮), পিতা-মোঃ শুকুর আলী, সাং-ভবেরবেড় (সরোয়ার এর বাড়ির পার্শ্বে), ইমরান হোসেন (২৪), পিতা-আইয়ুব আলী, গ্রাম-ভবেরবেড়, রহমত (৪৮), পিতা-সামসুর রহমান সন্তোষ, সাং-কাগমারী,  আঃ হাকিম (৫৫), পিতা-মৃত আবুল কাশেম, সাং-ছোট আঁচড়া, আসলাম মোল্যা (৩৮) পিং কাদের মোল্যা সাং ভবেররবেড় সর্ব থানা- বেনাপোল পোর্ট।
মাদক সহ গ্রেফতারকৃতরা হলো, আবু বকর সিদ্দিক(২৫), পিং ইউসুফ আলী, সাং-বড়আঁচড়া ও জাহিদ হাসান (৩৫), পিতা- ইসমাইল মোড়ল, সাং- দক্ষিন বারপোতা, উভয় থানা বেনাপোল সর্ব  জেলা- যশোর।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীরা গোপনে এলাকায় অবস্থান করছে, এমন খবরে, থানা এলাকার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১২ জন পরোয়ানাভুক্ত আসামীকে  গ্রেফতার করা হয়। অপরদিকে, মাদক বেচাকেনার অপরাধে ২০ পিচ ইয়াবা সহ আবু বকরকে ও ২৫০ গ্রাম গাঁজাসহ জাহিদকে গ্রেফতার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..