বেনাপোলে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ি আটক

বেনাপোলে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ি আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোর এর বেনাপোলে চিহিৃত দুই মাদক ব্যবসায়ি ইয়াবা ও একটি মোটর সাইকেল সহ আটক হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার সন্ধ্যার সময় পোর্ট থানার বাইপাস সড়কের নতুন নির্মিত থানা ভবনের সামনে থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছে ৩০ পিচ ইয়াবা পাওয়া যায়।
আটককৃতরা হলো বেনাপোল পোটথানাধীন সাদিপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রুবায়েদ হোসেন আশা (২৬) ও বেনাপোল গ্রামের আনিছুর রহমান এর ছেলে অহিদুর রহমান অপু (৩৩)।
যশোর জেলা গোয়েন্দা পুলিশ শাখার (ডিবি) এস আই আরিফুল ইসলাম বলেন, সোর্স মারফত খবর পেয়ে তাদের ইয়াবা ও মোটর সাইকেল সহ আটক করা হয়।আটককৃতদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। আসামিদের মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা নং ২৯ তারিখ ২৯/০৭/২১।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।