ডাসারে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ডাসারে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে আওয়ামী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের  ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭জুলাই) প্রতিষ্ঠা বার্ষকী পালন উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভার আয়োজন করা হয় হয়।
ডাসার উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমীন মীর সুজনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মমিনুল ইসলাম কালু মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন কালকিনি উপজেলা আ.লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম।
বিশেষ অতিথি ছিলেন,ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন,সদস্য সচিব কাজী মাহমুদুল হাসান দোদুল,কালকিনি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ওবায়দুর রহমান সোহেল তালুকদার,কালকিনি পৌরসভার সাবেক সফল মেয়র এনায়েত হোসেন হাওলাদার,ডাসার উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক কাজী মতিউর রহমান বাদল,মতিউর রহমান হাওলাদার,দুর্লভানন্দ বাড়ৈ,কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফরিদ সরদার,নবগ্রাম ইউনিয়ন আ.লীগের ও সাধারন সম্পাদক বিভুতি ভুষন বাড়ৈ, ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম জাহিদ হাসান,সাধারন সম্পাদক সৈয়দ অনিক হোসেন,ডাসার উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি জুলহাস সরদার,চয়ন ইমতিয়াজ ডালিম,সৈয়দ অহিদ প্রিন্স,রাজিব ভক্ত,যুগ্ন সম্পাদক সৈয়দ মোদাচ্ছের আলীসহ  আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপিস্থত ছিলেন।
এসময়  কাঁঠাল তলা বাজারের আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে,  প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।