অংকন তালুকদার: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’-স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তারাই ধারাবাহিকতায় এবার কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিল কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ।
করোনার প্রভাবে প্রয়োজনীয় শ্রমিক সংকটে কোটালীপাড়া উপজেলার ৩নং রামশীল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রাজাপুর গ্রামের কৃষক মঙ্গল জয়ধরের তিন বিঘা জমির পাকা ধান নষ্ট হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হয়। পরে জেলা ছাত্রলীগের পরামর্শে ধান কেটে দিতে এগিয়ে আসে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ।
সোমবার (৪মে) সকালে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা রামশীলের রাজাপুর গ্রামে কৃষক মঙ্গল জয়ধরের তিন বিঘা জমির পাকা ধান কেটে তা ঘরে তুলে দেয়া হয়।
ধান কাটায় অংশগ্রহন করেন, কোটালীপড়া উপজেলা ছাত্রলীগের বিল্পবী সাধারন সম্পাদক রফিকুল ইসলাম(রফিক) সহ-সভাপতি সাজ্জাত সুমন, শামিম দারিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি মাইনুল ইসলাম রিমু,অর্থ সম্পাদক ইকবাল হাসান,সদস্য শেখ রোহান আরাফত, কলেজ ছাত্রলীগের সহসভাপতি সজিব মিয়া।
ছাত্রলীগ নেতাকর্মীরা সবসময়ই বিপন্ন মানুষের পাশে থাকবে জানিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (রফিক) বলেন, ‘শুধু রামশীল নয়, আশপাশের ইউনিয়নে ও যেখানেই কৃষক শ্রমিক সংকটে পড়বে সেখানেই ছুটে যাবে ছাত্রলীগ।’
এছাড়াও ধান কাটায় অংশগ্রহন করেন, রামশীল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন বিশ্বাস (রিপন), রাশীল কলেজ ছাত্রলীগ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি অংকন তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক অনুপ হালদার, ছাত্রলীগ কর্মি সুজিত তালুকদার,রানা সমদ্দার,রিজল চৌধুরী,অন্তর হালদার,সুজিত চৌধুরী সহো সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মি দেবাংশু মল্লিক,বিবেক মল্লিক,লিমন হালদার, খোকন মল্লিক, মানিক চক্রবর্তী ও আরো ৭০জন সেচ্ছাসেবী ।


