× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে ইজিবাইক চালক হত্যা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
ইজিবাইক চালক হত্যা

যশোরের বেনাপোলে সজীব গাজী (২০ ) নামে এক ইজিবাইক চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সজীব গাজী বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে খড়িডাংগা গ্রামের ছোকর খাল নামক সড়কের পাশে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
নিহতে  পিতা শহীদ গাজী জানান, তার ছেলেকে যারা হত্যা করেছে তাদের কঠিন শাস্তি চান। একই দাবি জানিয়েছেন বেনাপোল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহাঙ্গীর হেসেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া গলা কাটা এক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,সজীব একজন গরীব পরিবারের সন্তান। সে ইজিবাইক চালিয়ে সংসার চালায়। এজন্য সজীব সারাদিন রাস্তায় ইজিবাইক চালায়।
রাত ১০-১১টার দিকে বাড়ি ফিরে আসে। গত রাতে সজীব বাড়ি ফিরে আসিনি। সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সজীব তাদের বাধা দেয়। একপর্যায়ে তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।দুর্বৃত্তদের আটক এবং ইজিবাইক উদ্ধারে অভিযান চলছে ও নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর পাঠানো হবে বলে জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..