বেনাপোলে অস্ত্র সহ আটক -৩

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার শিবনাথ বারোপোতা থেকে ১টি পিস্তল ২রাউন্ড গুলি সহ ৩ অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত্রে অস্ত্র ও আসামি আটক হয়।

আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের আত্তাব হকের ছেলে রেজাউল হক (৪৫), তাহাজ্জেল হকের ছেলে মহিদুল (৪০)ও সহিদুল (৩৭)।

বেনাপোল পোর্ট থানার এ এসআই মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদে খবর যেয়ে শিবনাথপুর গ্রামে রেজাউলের বাড়ি অভিযান চালিয়ে তার ঘরের ভিতর থেকে ১টি পিস্তল ২রাউন্ড গুলি সহ রোজাউল, মহিদুল ও সহিদুলকে আটক করা হয়। আটককৃতদের অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। মামলা নং ৮২ তারিখ: ৩০/১২/১৬

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।