হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ এখন সর্বক্ষেত্রই এগিয়ে যাচ্ছে। এদেশের সার্বিক উন্নয়ন ও সম্প্রীতি ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের।
নিজেরদের মধ্যে শৃঙ্খলা বজায় একান্ত প্রয়োজন। যারা বিশৃঙ্খলা করার চেষ্ঠা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। তিনি ৩১ অক্টোবর রোবাবর বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি আয়োজিত দুই ধাপে ৫ দিন ব্যাপী রিপোটিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরনকালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিকগুলো ও সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসাধারণের মধ্যে তুলে ধরতে সাংবাদিকদের ভুমিকা অপরীসীম। জেলা প্রশাসক আরো বলেন, সামনে ইউপি নির্বাচন আসছে। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন তৎপর রয়েছে। তাই ইউপি নির্বাচন নিয়ে উস্কানি মূলক বক্তব্য না দেয়ার জন্য আহব্বান জানান তিনি।
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায়
আলোচনা সভায় সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন, পিআইবি’র পরিচালক (প্রশাসন) ও সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ আফরাজুর রহমান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে। প্রশিক্ষনার্থীদের মাঝে বক্তব্য রাখেন,চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম,বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহিদ আলী শাহেদ।
পরিশেষে ‘শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোটিং প্রশিক্ষণে অংশ গ্রহন করা ৩০ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক ইশরাত জাহানসহ অতিথিবৃন্দ। এর পুর্বে তিনদিন ব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়া ৩৫ জন সাংবাদিকদের সনদ পত্র দেয়া হয়।

