× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুর-২, নৌকার পক্ষে কেন্দ্রীয় নেতা জামাল মিয়ার নির্বাচনী পথসভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২, আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নগরকান্দায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বার) সন্ধ্যায় উপজেলার তালমা ইউনিয়নের মানিক নগর বাজারে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবেক ছাত্রনেতা এ্যাড. জামাল হোসেন মিয়া।

জামাল হোসেন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আবারও নৌকা মার্কায় ভোট দিন।শেখ হাসিনার জীবনের মায়া ত্যাগ করে জনগনের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমাদের প্রানপ্রিয় নেত্রী সংসদ উপনেতা, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা পক্ষে কাজ করার আহ্বান জানান।

তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাকারিয়া খান খোকার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সদস্য রবিউল বাসার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..