× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নিউজ ডেক্স

বেনাপোলে অস্ত্র, গুলি ও ফেনসিডিল উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
বেনাপোলে অস্ত্র, গুলি ও ফেনসিডিল উদ্ধার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১টি বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার(৩ মার্চ) ভোর রাতে বেনাপোল সীমান্তের পুটখালী থেকে ২১ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করে।

২১ ব্যাটালিয়ন বিজিবির পুটখালী ক্যাম্পের বিজিবির লেন্স নায়েক ওবায়দুল্লাহ জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্তে আগ্নেয়াস্ত্র ও মাদক পাচারের চেষ্টা চলছে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে।

একপর্যায়ে সীমান্ত অতিক্রম কালে তাদের ধাওয়া করা হয়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার মধ্য থেকে ১টি বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..