× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল শফিক ইয়োগা সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
শফিক ইয়োগা

যশোরের বেনাপোলে ফ্রি শরীর চর্চা কেন্দ্র  শফিক ইয়োগা সেন্টারের তৃতীয় বছরে পদার্পন উপলক্ষে র্যালী ও  কেক কেটে দিবসটি পালন করা হয়েছে।
সোমবার সকালে বেনাপোল গাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেক কেটে পরে র্যালিটি স্থলবন্দর সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষ পথ সভায় শফিক ইয়োগো সেন্টারে শরীর চর্চায় যারা সুস্থ্য জীবন ফিরে পেয়েছেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
জানা যায়,  ভারতসহ বিভিন্ন দেশে চিকিৎসা নিয়েও অসুস্থ্যতায় ভুগছিলেন এমন ২০ জন সদস্য নিয়ে ২০২১ সালে  পথ চলা শুরু শফিক ইয়োগা সেন্টার।  বর্তমানে এ সেন্টারে ২৫০ এর অধিক সদস্য যুক্ত হয়ে নিয়মিত শরীর চর্চা করছেন। এদের মধ্যে রয়েছেন শিক্ষক,চাকুরীজিবী, সাংবাদিক,ডাক্তার ও ব্যবসায়ী রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..