× Banner
সর্বশেষ
সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার বেনাপোল

বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে সাংবাদিকদের সাথে মহাপরিচালকের অসহযোগিতা

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ জুন, ২০২৫
সাংবাদিকদের সাথে মহাপরিচালকের অসহযোগিতা

বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন। শনিবার (২১ জুন) বেলা পৌনে ৩টার সময় তিনি রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে বেনাপোল রেলস্টেশনে পৌঁছায়।
মহাপরিচালকের এ স্টেশন পরিদর্শনকালে তিনি স্টেশনের সার্বিক অবস্থা, যাত্রী সেবার মান এবং স্টেশন ও ওয়ার্কশপের কার্যক্রম খতিয়ে দেখেন। যাত্রীদের সুবিধার্থে টিকেট কাউন্টার, ওয়েটিং রুম, প্ল্যাটফর্মসহ বিভিন্ন স্থাপনার অবস্থা পর্যবেক্ষন করেন। তিনি স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং যাত্রী সেবার মানোন্নয়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
তবে, বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে অসহযোগিতামূলক আচরণ করেছেন। স্টেশন পরিদর্শনের সময় সাংবাদিকরা তাঁর কাছে যাওয়ার চেষ্টা করলে তিনি তাদের এড়িয়ে যান এবং অজ্ঞাতকারণে কোনও প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান।
স্থানীয়রা বলেন, বেনাপোল রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রেল স্টেশন যা ভারতের সাথে রেল যোগাযোগের প্রধান প্রবেশ পথ হিসেবে বিবেচিত। তাঁরা বলেন, জনগুরুত্বপূর্ণ এ স্টেশনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, তাঁরা মহাপরিচালকের কাছে স্টেশনের উন্নয়ন পরিকল্পনা, যাত্রী সেবার মান, বেনাপোল রেলওয়ের জন্য নতুন অধিগ্রহণভুক্ত জমির পরিমাণ, স্থান ও আর্থিক বরাদ্ধ, নতুন রেল লাইন সংযোগ ও দূরত্ব, ভারত-বাংলাদেশ মৈত্রী ও বাণিজ্যিক রেল চলাচল এবং সীমান্ত এলাকায় রেল যোগাযোগের বিষয়ে জানতে চেয়েছিলেন। কিন্তু মহাপরিচালক সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ না দিয়ে নিজের দলবল নিয়ে স্টেশন এলাকা ঘুরে চলে যান।
বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, মহাপরিচালক স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে কোনও প্রেস ব্রিফিং না করেই স্থান ত্যাগ করেন। এতে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  “একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ খুবই দুঃখজনক। গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে তাঁর এ ধরনের অসহযোগিতামূলক আচরণ কাম্য নয়।”
মহাপরিচালকের বেনাপোল স্টেশন পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন রেলওয়ের একান্ত সচিব, প্রধান প্রকৌশলী (পশ্চিম), ডিজিএম (ঢাকা), ডিজিএম (পার্সনাল), সিওপিএস (পশ্চিম), সিসিএস (পশ্চিম) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরজ্জামান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..