× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

বাণিজ্য সচল করতে বেনাপোলে বন্দরে দুই দেশের বৈঠক

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল(যশোর):   বিএসএফে কর্তৃক বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা জারীতে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে দুই দিন ধরে বন্ধ থাকা আমদানি-রফতানি বাণিজ্য সচল করতে দুই দেশের শীর্ষ ব্যবসায়ী মহলের সাথে ও কাস্টমস-বন্দর কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ ফেব্রুয়ারী)  দুপুরে বেনাপোল স্থলবন্দর অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বাণিজ্যিক কার্য সম্পাদনে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে কাস্টমস পারমিট নিয়ে যাতায়াতকারী সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যদের গতকাল থেকে যাতায়াত বন্ধ করে দেয় সীমান্তরক্ষী বিএসএফ। এতে বন্ধ হয়ে যায় আমদানি-রফতানি বাণিজ্য।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক(ট্রাফিক) মামুন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, কাস্টমস বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন। ভারতের পক্ষে ছিলেন, পেট্রাপোল স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্রসহ ১১ ব্যবসায়ী নেতা।
বৈঠকে দুই দেশের ব্যবসায়ীরা সীমান্তরক্ষী বিএসএফের এমন হঠতাকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং দ্রুত কিভাবে বাণিজ্য সচল করা যায় তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪ থেকে সাড়ে ৪শ ট্রাক বিভিন্ন পণ্য আমদানি এবং দেড়শ থেকে ২শ ট্রাক পণ্য রফতানি হয়ে থাকে। আমদানি পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, তৈরী পোশাক ও খাদ্যদ্রব রয়েছে। রফতানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত দ্রব উল্লেখ্য যোগ্য। প্রতিবছর এ বন্দরে আমদানি পণ্য থেকে সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। দুই দিন আমদানি বাণিজ্য বন্ধ থাকায় সরকারের প্রায় ৩০ কোটি টাকা রাজস্ব আদায়ে ব্যহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..