× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

শার্শা প্রতিনিধি

বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত তথ্য

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
পাসপোর্টধারী যাতায়াত তথ্য

বেনাপোল বন্দর দিয়ে গতকাল ভারত–বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছে ১,৩৩৪ জন পাসপোর্টধারী। এ সময় ভ্রমণ খাতে সরকারের প্রায় ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে সাপ্তাহিক ছুটির কারণে এদিন বন্ধ ছিল আমদানি, রপ্তানি ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বেনাপোল রুটে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াতের তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় মানিচেঞ্জার ব্যবসায়ীদের তথ্য মতে, শনিবার বাংলাদেশি ১০০ টাকার বিনিময়ে পাওয়া গেছে ৭৫ ভারতীয় রুপি এবং ভারতীয় ১০০ রুপিতে পাওয়া গেছে ১৩২ টাকা। প্রতি মার্কিন ডলারের ক্রয়মূল্য ছিল ১২৫ টাকা এবং বিক্রয়মূল্য ১২৬ টাকা।
ইমিগ্রেশন সূত্র জানায়, প্রতিদিন ভোর সাড়ে ৬টা থেকে বেনাপোল–পেট্রাপোল বন্দরের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত শুরু হয়। শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দেশের মধ্যে মোট যাতায়াত করেছে ১,৩৩৪ জন। এদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে ৭৭৮ জন। এসব যাত্রীর মধ্যে বাংলাদেশি ৫৭৪ জন, ভারতীয় ২০২ জন এবং অন্যান্য দেশের নাগরিক ২ জন। এ সময় ভারত থেকে ফিরেছে ৫৫৬ জন। এর মধ্যে বাংলাদেশি ৪৪৫ জন, ভারতীয় ১০৮ জন এবং অন্যান্য দেশের নাগরিক ৩ জন।


এ ক্যটাগরির আরো খবর..