× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

বেনাপোল ডিস ব্যবসায়ী‌র উপর হামলার প্র‌তিবা‌দে সংবাদ স‌ম্মেলন

admin
হালনাগাদ: শনিবার, ২৪ জুন, ২০১৭

বেনাপোল প্রতিনিধিঃ  বন্দরনগরী বেনা‌পো‌লে ম‌নির হো‌সেন না‌মে এক ডিস ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্র‌তিবা‌দে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছে বেনা‌পো‌লের ডিস ব্যবসায়ীরা।

শুক্রবার (২৩ জুন) রাত ৮ টার সময় বন্দর প্রেস ক্লাব বেনা‌পো‌লে এ সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

বেনাপোল  ডিস ব্যবসায়ী স‌মি‌তির সভাপতি এইচ এম কামাল পিন্টু লি‌খিত অভি‌যো‌গে , শুক্রবার বিকাল ৫ টায় এ ঘটনা‌টি ঘ‌টে। বড়আঁচড়া গ্রা‌মের আলী মোল্লার ছে‌লে শাওন মোল্লা দীর্ঘ‌দিন যাবত অবৈধ ডিস লাইন সং‌যোগ দি‌য়ে ব্যবহার কর‌ছিল। দীর্ঘদিন ধ‌রে তা‌কে মানা করা স‌ত্ত্বেও সে তা‌তে কোন কর্ণপাত ক‌রে নাই। এসময় ডিস ব্যবসায়ীরা তার অবৈধ ডিস লাইন সং‌যোগ বি‌চ্ছিন্ন কর‌তে গে‌লে শাওন তার সন্ত্রাসী বা‌হিনী নি‌য়ে বিপ্ল‌ব ডিস সেন্টা‌রের ব্যবস্থপনা প‌রিচালক ম‌নির হো‌সেন বেধড়ক পি‌টি‌য়ে গুরুতর আহত ক‌রে।

এসময় ম‌নি‌রের কা‌ছে থাকা ডিস বিল কা‌লেকশ‌নের ১৯৫০০ টাকা ও এক‌টি মোবাইল ‌ ফোন ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে নাভারন হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে।
এব্যাপা‌রে বেনা‌পোল পোর্টথানায় মামলার প্রস্তু‌তি চল‌ছে।

আগামী ৭২ ঘন্টার ম‌ধ্যে য‌দি প্রশাসন কোন ব্যবস্থা না নেয়, তাহ‌লে তারা সমস্ত ডিস লাইন সংযোগ বন্ধ রাখার ঘোষণা দেন।


এ ক্যটাগরির আরো খবর..