× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি 

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর-২০২৪) সন্ধ্যা ৭টার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ভারতের হরিদাসপুর আইসিপি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্বদেশে যারা ফেরত গেলেন, ভারতের উত্তর প্রদেশ বিহারের সীতামারহি জেলার মেজরগঞ্জ থানার সীতামনি-ডুমরি এলাকার সুনীল কুমার সিংয়ের ছেলে সন্দীপ কুমার সিং ও  ঝাড়খন্ড প্রদেশের রাঁচি জেলার রাজুল্লাতু থানার সিনজুসেরেং এলাকার আতুয়া তোপ্পোর ছেলে অজয় তপ্পো।
জানা যায়, দীর্ঘ ৭ বছর জেল খাটার পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে ভারতীয় হাইকমিশনের কনস্যুলার বিভাগ, ০৯/১২/২০২৪ তারিখ ঢাকা থেকে জারিকৃত মূল ভ্রমণের অনুমতিপত্র/নথিপত্র ইসি নং এক্স ১০০৭৮৮৪/ এক্স ১০০৭৮৮৫ মূলে ভারতের উত্তর ২৪ পরগণার পশ্চিম বঙ্গের হরিদাসপুর আইসিপি ইমিগ্রেশন ব্যুরোর সিনিয়র কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন দু’দেশের সীমান্ত “বেনাপোল-পেট্রাপোল” আইসিপি ক্যাম্পের বিজিবি-বিএসএফ, কাস্টম ও পুলিশ সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..