× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্রে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ।

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্রে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ।

স্টাফ রিপোর্টার বেনাপোল  বেনাপোলঃচেকপোস্টের কাস্টমস তল্লাশি কেন্দ্রে ভারত থেকে ফেরা পাসপোর্ট যাত্রী কাজ থেকে ৪ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করে একটি ভিডিও ফুটেজ সাংবাদিকদের কাছে দিয়েছে ভোক্তভোগী পাসপোর্ট যাত্রী জসিম উদ্দিন।বুধবার সকালে কাস্টমস তল্লাশি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পাসপোর্ট যাএী জসিম উদ্দিন বলেন ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর ইমিগ্রেশন কাযক্রম শেষে কাস্টমস তল্লাশি কেন্দ্রে স্কানার মেশিনে ব্যাগ দেওয়া হলে  ব্যাগের ভিতর ৪টি থ্রিপিস,কিছু চকলেট ও বাচ্চাদের কেনাকাটা দেখে তল্লাশি কেন্দ্রে থাকা কাস্টমসের এআরও শাহ জামাল ও এআরও আবুল কালাম জানিয়ে দেয় এ সমস্ত মালামাল নেওয়া যাবে না এবং মালামাল জব্দ করে আপনাকে পুলিশে দেওয়া হবে।
পরে এআরও শাহ জামাল আমাকে একটি ছোট কাচের ঘরে নিয়ে ৫ হাজার টাকা দাবি করে অনেক ভয়ভীতি দেখায়। তখন আমি বাধ্য হয়ে আমার কাছে থাকা ৪ হাজার টাকা দেই।পরে আমি তল্লাশি কেন্দ্রে বের হয়ে সাংবাদিকদের কাছে ঘটনা খুলে বলি। আমি বেনাপোল কাস্টমস কমিশনার সহ উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছি যাতে এ সমস্ত ঘুষ খোর অফিসাররা শাস্তি পাই।
এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার নেয়ামুল ইসলাম বলেন কোন পাসপোর্ট যাত্রী আমার কাছে অভিযোগ করেনি।তবে তিনি বিষয়টি বৃহস্পতিবার দেখবেন বলে জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..