× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

বেনাপোল চেকপোষ্টে ওয়ান ব্যাংকের বুথ ও এটিএম বুথ উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ বেনাপোল চেকপোষ্টে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্নর সাথে ওয়ান ব্যাংকের ব্যাংকিং বুথ ও এটিম বুথ এর শুভ উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার সময় এ শাখাটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম ফকরুল আলম। এসময় উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর রোজিনা আলীয়া আহম্মেদ, খুলনা জোনের ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ মোঃ আব্দুল মান্নাফ, শার্শা ভুমি অফিসার ( এ্যাসিল্যান্ড) মৌসুমি জেরিন কান্তা, যশোর নাভারন সার্কেল এসপি জুয়েল ইমরান , বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, উপ- পরিচালক আব্দুল জলিল প্রমুখ ।

ওয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে দিয়ে দেশে বিদেশে পাসপোর্টযাত্রীরা আসা যাওয়া করে। এজন্য তাদের ব্যাংকিং সেবা প্রদানের জন্য এ শাখাটির উদ্বোধন করা হয়। ওয়ান ব্যাংকের জন্ম লগ্ন হতে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। তারই ধারবাহিকতায় যশোর শাখার নিয়ন্ত্রনাধীন এ বুথ ও এটিএম শাখার উদ্বোধন করা হয়। এখানে ডলার ইনডোস ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের সুবিধা দেওয়া হবে। এছাড়া অন লাইনেও এশাখা থেকে সকল ব্যাংকের সাথে লেন দেনের ব্যবস্থা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..