× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

স্টাফ রিপোর্টার বেনাপোল

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে নষ্ট থার্মাল স্ক্যানিং ঝুকি বাড়ছে করোনা সংক্রমনের

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
স্টাফ রিপোর্টার বেনাপোল

করোনায় বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারীদের জেএন.ওয়ান নতুন উপধরণ সংক্রমন রোধে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে পূর্বের থার্মাল স্ক্যানিংসহ আধুনিক যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে থাকায় কার্যক্রম ব্যহতে সংক্রমনের ঝুকি বাড়ছে। তবে স্বাস্থবিভাগ বলছে থার্মাল স্ক্যানারসহ প্রয়োজনীয় সরঞ্জম যোগান পাওয়ার জন্য ঊধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
বেনাপোল আমদানি রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, প্রতিদিন  বেনাপোল বন্দর দিয়ে ভারত -বাংলাদেশে  মধ্যে দেশ,বিদেশি ৭ হাজার পাচপোর্টধারী যাত্রী যাতায়াত ও ৬০০ পন্যবাহী ট্রাক দেড় সহস্রধীক ট্রাক চালকেরা আসা যাওয়া করে। এদের মাধ্যমে সংক্রমন ছড়ানোর সুযোগ রয়েছে।
ভারতগামী কয়েকজন পাসপোঁর্টধারী যাত্রীরা জানান, বন্দরের নিরাপত্তাকর্মী ও যাত্রীদের মধ্যে মাস্ক ব্যবহারের আগ্রহ কম দেখা গেছে। তারা নিজেরা সচেতন ও যাত্রীদের সচেতন করলে সুরক্ষা জোরদার হবে।
ভারতগামী আর এক যাত্রী আসলাম জানান,  ঘরে বসে থাকলেতো আর জীবন চলবেনা। সরকারের নির্দেশনা মেনে পরিস্থিতি মোকাবেলা করে পথ এগোতে হবে। আর এ  সতর্কতা কেউ না মানলে আবারো পিছনের পরিস্থিতির সন্মুখিন হতে পারে।
পাসপোর্টযাত্রী কবির হোসেন জানান,চিকিৎসার জন্য পরিবারের সাথে ভারতে যাচ্ছেন। বন্দর ও কাস্টমস স্বাস্থ্য বিভাগে যারা দায়িত্বে আছেন তারা সচেতনতার বিষয়ে কিছু বলেনি। তবে এখন যেহেতু শুনলাম সচেতন থাকার চেষ্টা করবো।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার
মরিয়ম খন্দকার জানান, বকরোনার জেএনডট.ওয়ান নতুন উপধরন সংক্রমন রোধে স্বাস্থ্য বিভাগ সুরক্ষা বাড়াতে  নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন । যাত্রীদের সচেতন ও  হ্যান্ড  থার্মাল স্ক্যানার দিয়ে সন্দেহ ভাজন যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন। তবে  থার্মাল স্ক্যানিং সহ প্রয়োজনীয় সরঞ্জম নষ্ট থাকায় কিছুটা অসুবিধা হচ্ছে। আধুনিক যন্ত্রাংশ সরবরাহের জন্য  ঊধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..