বিতর্কে নিসচা আর সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করবে না -ইলিয়াস কাঞ্চন

বিতর্কে নিসচা আর সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করবে না -ইলিয়াস কাঞ্চন

 নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সকাল ১১.৩০ টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ ২৯ জানুয়ারি ২ৃ০২৪ শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচার কার্যনির্বাহী সদস্য মোঃ রোকনুজ্জামান রোকন। শোক প্রস্তাব উত্থাপন করেন যুগ্ম মহাসচিব মোঃ গনি মিয়া বাবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাসচিব লিটন এরশাদ। পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন। মূল বক্তব্য উত্থাপন করেন নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিসচার ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন খান নান্টু, দপ্তর সম্পাদক ফিরোজ আলম মিলন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মফিজুর রহমান খান বাবু, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোহসিন খান, নির্বাহী সদস্য একে আজাদ, কামাল হোসেন খান, আবদুর রাজ্জাক, উত্তরা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন, সাধারণ সদস্য বিকাশ দাস গুপ্ত, কবির খান, শাহজালাল, আবদুল মান্নান প্রমুখ।

ঊক্তব্যে নিসচা চেয়ারম্যান ঘোষণা দেন এখন থেকে তিনি তার সংগঠন থেকে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করবেন না। তিনি বলেন, আমাদের দেখাদেখি অনেকে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থপান করছে এবং নানা বিতর্ক তৈরি হচ্ছে তখন এ বছর এসে আমি ২০২৩ সালের পরিসংখ্যান আর তুলে না ধরার সিদ্ধান্ত নিয়েছি। কারণ একেকজনের ডাটায় একেক রকম তথ্য প্রকাশ হতে থাকে তখন থেকেই বিতর্কের শুরু বলে মনে করি। কারণ এসব সংগঠন কখনই আমাদের মত করে তাদের রিপোর্ট নিয়ে বলতে শুনিনি এটাই যথেষ্ট বা পুরোপুরি সঠিক নয়। এটা একটা চিত্র মাত্র।

তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে বিদ্যমান সড়ক পরিবহন আইন- ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ মূলত পরিবহন সংক্রান্ত আইন। তাই উল্লিখিত বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে উদ্যোগসমূহ যথাযথভাবে বাস্তবায়নে এই আইন ও বিধিমালা যথেষ্ট নয়। এজন্যই প্রয়োজন জাতিসংঘ প্রস্তাবিত বর্ণিত ৫টি স্তম্ভ এবং আচরণগত ঝুঁকির কারণসমূহ বিবেচনায় নিয়ে একটি নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও এর বাস্তবায়ন প্রয়োজন। আরও প্রয়োজন সড়ক দুর্ঘটনার সঠিক পরিসংখ্যান নির্ণয়ে সরকারি সমন্বিত উদ্যোগ বিশেষ করে স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও সড়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে শক্তিশালী মনিটরিং সেল গঠন করে যে বিভ্রান্তি দেখা দিয়েছে তা দূর করে সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়তে এগিয়ে আসবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।