× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল ইমগ্রেশনে স্টপলিস্ট থাকায় দীপক নামে এক পাসপোর্ট যাত্রী আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
দীপক নামে এক পাসপোর্ট যাত্রী আটক

যশোরের বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশে স্টপলিস্ট থাকায় দীপক কুমার বিশ্বাস (৫৫) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক হয়েছে। আটক দীপক কুমার বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ^াসের ছেলে।

রবিবার (১০ নভেম্বর ২০২৫) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তিনি স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। পাসপোর্ট যাচাইয়ের সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্ট পাওয়া গেলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, দীপক কুমার বিশ্বাসের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা রয়েছে। মামলা নং-১০, তারিখ: ১০-১০-২০২৪, জিআর নং-৩৯২। মামলাটি বিস্ফোরক আইন ১৯০৮ এর ১৪৩/৩৪২/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ ধারায় দায়ের করা হয়েছিল।

পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (সাব-ইন্সপেক্টর) মানিক কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তার নামে একটি মামলা থাকায় তাকে মাগুরা সদর থানা পুলিশে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..