× Banner
সর্বশেষ
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

বৃদ্ধাকে পিটিয়ে হত্যায় ছেলের বৌ আটক

admin
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

পাবনা প্রতিনিধিঃ  জেলার আটঘরিয়া উপজেলায় মায়াজান বিবি (৬৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলের বউকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মাজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে বৃদ্ধার ছেলে শাহ আলমের তালাকপ্রাপ্ত স্ত্রী রিমা খাতুনকে (৩৫) আটক করেছে পুলিশ।

নিহত মায়াজান বিবি ওই গ্রামের সুরমান আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আলম গত ছয় মাস আগে রিমাকে তালাক দিয়ে ঢাকায় চলে যান। রিমাও ওই বাড়ি ছেড়ে চলে যান। কিন্তু আজ সন্ধ্যায় তিনি বাড়িতে এসে শাহ আলমকে খোঁজেন। তাঁকে না পেয়ে একপর্যায়ে মায়াজানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রিমা। একপর্যায়ে লাঠি দিয়ে রিমা বৃদ্ধা মায়াজানকে পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুখ আহম্মেদ জানান, এ ঘটনার পর গ্রামবাসী রিমাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিমাকে আটক করে এবং মায়াজানের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..