বুলাহ্ আহম্মেদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বুলাহ্ আহম্মেদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিণী, প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমানের পুত্রবধূ বীর মুক্তিযোদ্ধা বুলাহ্ আহম্মেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (১৭ জানুয়ারি) পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (১৭ জানুয়ারি) সকালে মৃত্যুবরণ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী বুলা আহম্মেদ।

বুলাহ আহম্মেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।