× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

ছাতকে জিংক সমৃদ্ধ ধান চাষ ও উপকারিতা বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ ছাতকে এফআইভিডিবি ও হারভেষ্ট প্লাসের উদ্যোগে জিংক সমৃদ্ধ ব্রি-৭২ ধান চাষ ও উপকারিতা বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রামের মাঠে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।কৃষক আলী আহমদের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদ্ম মোহন সিংহ। বক্তব্য রাখেন, এফআইভিডিবির সিডিএসপি প্রজেক্ট ম্যানেজার জামাল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ নাইমুর রহমান খান, প্রোগ্রাম অফিসার এসএম মহি উদ্দিন খাজা, হোসেন আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, এফআইভিডিবি- হারভেষ্ট প্লাসের গ্রোগ্রাম অফিসার সৈয়দ রাকিব প্রমুখ।

কৃষক মাঠ দিবসে জিংক সমৃদ্ধ ব্রি-৭২ ধান চাষ ও এর উপকারিতা বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।

এদিকে, রাজস্ব অর্থায়নে কৃষি বিভাগের উদ্যোগে একই মঞ্চে রোপা আমন ধানের কৃষক মাঠ দিবস ও অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, চলতি বছরে ছাতক উপজেলায় খাদ্যে স্বয়ংসম্পুর্ন হয়ে ১২হাজার মেট্রিকটন খাদ্য উদৃত্ব হয়েছে।

এটা এখানের কৃষি বিভাগের অবদান। ভবিষ্যতে কৃষি বিভাগ ও কৃষকদের সহায়তায় আমাদের ছাতক অঞ্চল আরো সমৃদ্ধ হবে।


এ ক্যটাগরির আরো খবর..