× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বুলগেরিয়ায় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বুলগেরিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৬টা ১০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

এর আগে গতকাল বুলগেরিয়ার স্থানীয় সময় রাত ৮টায় বিমান বাংলাদেশের এয়ার লাইনসের একটি বিশেষ বিমানে সোফিয়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা। এ সময় সোফিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং বুলগেরিয়ার প্রটোকল চিফ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। বুলগেরিয়ার ন্যাশনাল গার্ড ইউনিট বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

সোফিয়া সফরে শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য দেন। এ ছাড়া বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভের সঙ্গে এক আনুষ্ঠানিক আলোচনায় যোগ দেন শেখ হাসিনা। সেইসাথে দেশটির প্রেসিডেন্ট রোজেন প্লেভনিলিয়েভের সঙ্গেও সাক্ষাৎ করেন।

আনুষ্ঠানিক আলোচনার পর ঢাকা ও সোফিয়ার অর্থনৈতিক, বাণিজ্য ও কূটনৈতিক খাতে একটি চুক্তি এবং তিনটি এমওইউ সই করা হয়।

গত ১৫ মে বুলগেরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। তবে প্রথম দুইদিন লন্ডনে যাত্রাবিরতি করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..