× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

বুরকিনা ফাসো’য় ‘সন্ত্রাসী’ হামলায় ৫ জন নিহত

Dutta
হালনাগাদ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
burkina faso

বুরকিনা ফাসো’র কেন্দ্রস্থলে এক হামলায় সেনাবাহিনীর চার সহকারী ও এক পুলিশ সদস্য নিহত হয়েছে।  সেনাবাহিনী শনিবার এ কথা জানায়।

সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক  প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘শুক্রবার সিলমিউগুর আশেপাশে একটি ভিডিপি অবস্থানের (দেশের প্রতিরক্ষার জন্য স্বেচ্ছাসেবক,  সেনাবাহিনীতে বেসামরিক সহায়ক) হামলার পরে শক্তিবৃদ্ধির জন্য পুলিশ ইউনিটগুলোকে মোতায়েন করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, তাদের বাহিনী প্রায় ১০ সন্ত্রাসীকে হত্যা করেছে এবং তাদের পিছু হটতে বাধ্য করেছে, একজন পুলিশ অফিসার এবং চারজন ভিডিপি দুর্ভাগ্যবশত এ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে, ২০২২ সালের সেপ্টেম্বরের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে, বেসামরিকদেও বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলার নিন্দা জানিয়ে বলেন, জিহাদিরা ‘কাপুরুষতা’ প্রদর্শন করছে। একটি এনজিও গণনা অনুসারে, এই বছরের শুরু  থেকে ৫,০০০ এরও বেশি জিহাদি হামলায় ১৬,০০০ এরও  বেশি  বেসামরিক নাগরিক,  সেনা এবং পুলিশ মারা গেছে।

আফ্রিকার সবচেয়ে খারাপ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি সংকটগুলোর মধ্যে বুরকিনা ফাসো একটি। দেশটির অভ্যন্তরে ২০ লাখের  বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শনিবার এক পৃথক বিবৃতিতে, বুরকিনাবে সেনাবাহিনী বলেছে, ৭ আগস্ট থেকে ১  সেপ্টেম্বরের মধ্যে দেশের পশ্চিমে ৬৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। ‘বিধ্বস্ত সন্ত্রাসী ঘাঁটি থেকে  বিপুল পরিমাণ অস্ত্র,  গোলাবারুদ, খাদ্যসামগ্রী, যানবাহন এবং  যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..